হাসির খুরাক এক সুস্থ বিনোদন।

কিছু মহিলা মারা যাওয়ার পরও তার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায়না।

আজ এরকম-ই একটি সুস্থ বিনোদনের কাহিনি বলব।

এক স্ত্রী তার প্রিয়তম স্বামীকে জিজ্ঞেস করলেনঃ
আমি যখন মরে যাব! তখন তুমি দ্বিতীয় বিয়ের জন্য কতদিন অপেক্ষা করবে?
স্বামী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উওর দিলেনঃ
আমি তোমার কবর শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এর আগে কখনোই বিয়ে করবো নাহ।
স্ত্রী বললঃ এটা কি তুমি আমার সাথে ওয়াদা করতেছো!
স্বামী বললঃ হ্যাঁ ওয়াদা করলাম। এর কিছুদিন পর হটাৎ তার স্ত্রী মারা গেলেন। তারপর থেকে তিনি বেশ কয়েকবছর ধরে উনার প্রিয়তমা স্ত্রীর কবর জিয়ারত করেন। এবং একটা দীর্ঘসময় পার হওয়ার পরও একটি জিনিস লক্ষ করলেন, কবরটি এখনো শুকায়নি! অনেকদিন পর হটাৎ একদিন সন্ধ্যাবেলায় উনি জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে আসলেন। এবং সেখানে এসে তার প্রিয়তমা স্ত্রীর ভাইকে পেলেন।
তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করো! তখন সে বললঃ আমি আমার বোনের শেষ অসিয়্যাতটি পূরণ করতে এসেছি। 

তিনি আমাকে বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন প্রত্যেকদিন তার কবরের উপর পানি ছিটিয়ে দেই। 😄 

Comments

Popular posts from this blog

মেয়েকে লেখা খতিব উবায়দুল হক রহ-এর চিঠি

❝গল্প লেখার কৌশল❞

শবে বরাত; মুক্তির রজনী