মানসিক প্রশান্তি অর্জনের প্রধান তিনটি মাধ্যম।
(১) উত্তমভাবে নামাজ আদায় করা:
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন—
يا بلالُ أقمِ الصلاةَ، أرِحْنا بها
يا بلالُ أقمِ فَرِحْنا بالصلاةَ
.
‘‘হে বিলাল! (আজানের মাধ্যমে) নামাজ কায়েম করো। আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করবো।’’ [আবু দাউদ, আস-সুনান: ৪৯৮৫-৪৯৮৬; হাদিসটি সহিহ]
.
(৩) কুরআন তিলাওয়াত করা:
.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দু‘আ করতেন—
.
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ
.
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা আন তাজ‘আলাল কুরআ-না রাবী‘আ ক্বালবী, ওয়া নূ-রা সদরী, ওয়া জালা-আ ‘হুযনী ওয়া যাহা-বা হাম্মী (সতর্কতা: শুধু বাংলা দেখে কখনও বিশুদ্ধ উচ্চারণ শেখা যাবে না)
.
অর্থ: হে আল্লাহ! তোমার নিকট চাই, যেন তুমি কুরআনকে করে দাও আমার হৃদয়ের বসন্ত (আগ্রহ-ভালোবাসা); আমার বক্ষের জন্য আলো; আমার দুশ্চিন্তার নির্বাসন এবং আমার পেরেশানি-দূরকারী। [আহমাদ, আল-মুসনাদ: ৩৭১২; আলবানি, সিলসিলা সহিহাহ: ১৯৯, হাদিসটি সহিহ]
.
৩. আল্লাহর যিকর করা:
.
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন—
.
أَلآ بِذِكْرِ اللّٰهِ تَطْمَئِنُّ الْقُلُوْب
.

Comments
Post a Comment