নামাজের প্রতি সালেহীনরা কেমন যত্নশীল ছিলেন!
আজকাল নামাজের প্রতি আমাদের কত গাফলতি আর অমনোযোগী। সেটা বলার বাহিরে চলে গেছে। আসুন সালেহীনদের দুটি অনুপ্রেরণামূলক বানী পড়ি!
🌴 يقول ابن الجوزي (رحمه الله):
رأيتُ عجوزاً تتوضأ قبل الظهر بدقائق
فسألتها: هل أذَّنَ؟
فقالتْ: أنا أذهبُ إلى الله قبل أن يُناديني!
فسألتها: هل أذَّنَ؟
فقالتْ: أنا أذهبُ إلى الله قبل أن يُناديني!
ইবনে জাওযী রহঃ বলেন,
আমি জোহরের ওয়াক্তের আগে একজন বৃদ্ধকে ওজু করতে দেখেছিলাম। তাই তাকে জিজ্ঞেস করলাম আজান কি হয়ে গিয়েছে! তখন সেই বৃদ্ধলোক আমাকে বললেন, আমি আল্লাহর নিকট যেতে চাই তিনি আমাকে ডাকার আগেই।
🌴 وسئل أحد الصالحين: لماذا تذهب إلى المسجد قبل الآذان؟
فقال: الآذان لتنبيه الغافلين و أرجو ألا أكون منهم".
فقال: الآذان لتنبيه الغافلين و أرجو ألا أكون منهم".
[التبصرة لابن الجوزي، ١٣١]
একজন সালেহীনকে জিজ্ঞেস করা হল! আপনি আজানের পূর্বে কেন মসজিদে যান? তখন তিনি উওর দিলেন, আযান তো হচ্ছে গাফিলদের (অলসদের) জন্য। আর আমার আশা আমি যেন তাদের মধ্যে না হই।
সুবহানাল্লাহ নামাজের প্রতি তাদের কত মনোযোগ আর গুরুত্ব ছিল! অথচ আজ আমরা সামান্য সুযোগ পেলেই নামাজ কাযা করে ফেলি। আল্লাহ আমাদেরকে সালফে সালেহীনদের মত হওয়ার এবং প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তাওফিক দান করুন। আমিন।

Comments
Post a Comment